লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে "জুলাই শহীদ দিবস" উপলক্ষে আলোচনা সভা

বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে ১৬ জুলাই "জুলাই শহীদ দিবস-২০২৬" উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(১৬জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুম সরদার, সহকারী বন সংরক্ষক মাসুম আলম, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ, কৃষি সম্প্রসারণ অফিসার শাকিলা আক্তার, উপজেলা জামায়েত ইসলামির আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম, জুলাই যোদ্ধা, আবুল বাশার, মো.আরফান, এনসিপি প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার এই ঐতিহাসিক ত্যাগ ও বীরত্বগাথা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন,মডেল মসজিদের ইমাম মুফতি ইব্রাহিম খলিল সাদেকী।









